বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, হাজীগঞ্জ:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজসেবক ইকবাল হোসেন।

সম্প্রতি বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়া শেষে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সভাপতি নির্বাচিত হওয়ার পর ইকবাল হোসেন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।”
এদিকে, ইকবাল হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে।