বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল ‘বিজয়ী’ ফাউন্ডার তানিয়া ইশতিয়াকের

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:

মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে কোরআন শরীফ শিক্ষা সামগ্রী ও মেধা পুরস্কার বিতরণ করেছে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। আজ ১৯শে জুলাই (রবিবার) পুরান বাজারের ১নং ওয়ার্ডে অবস্থিত ‘ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা’ প্রাঙ্গণে এই মানবিক ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর হাতে ‘বিজয়ী’র পক্ষ থেকে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সফল নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান।

একই সাথে মাদ্রাসার ১৩ জন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ, কায়দা এবং প্রথম মূল্যায়ন পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা শীর্ষ ১২ জন (টপার) শিক্ষার্থীর হাতে বিশেষ মেধা পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। মাদ্রাসার শিক্ষকের সুশৃঙ্খল পরিচালনায় অনুষ্ঠানে ‘বিজয়ী’ সংগঠনের এডভাইজার সেলিনা খানম, বিজয়ীর ভলেনটিয়ার বর্ষা আক্তার, সামিয়া রহমান, সাহারা, নূসরাত জাহান মীম, স্মৃতি আক্তার, আকিফা, অবিভাবকবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন,

“বিজয়ী নারী উন্নয়ন সংস্থা ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানুষের মৌলিক চাহিদার প্রধান তিনটি স্তম্ভ—কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি সুস্বাস্থ্য, সুশিক্ষিত ও স্বাবলম্বী প্রজন্মই পারে একটি সুন্দর সমাজ গড়তে।”

তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে আরও বলেন,

“বিজয়ী সম্পূর্ণ বিনামূল্যে নারীদের হাতেকলমে নানা রকম কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে, যার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং নারীরা ঘরে বসেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় আমরা প্রতিটি পাড়া-মহল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো, যেন তারা পড়াশোনায় আরও বেশি উৎসাহ পায়। সামাজিক কল্যাণে আমাদের ‘টিম বিজয়ী’র এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com