বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও কুমিলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক অসুস্থ হয়ে কুমিল্লার মডার্ন হাসপাতালের লাইফ আইসিইউ ইউনিটে ভর্তি রয়েছেন।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক সুস্থতা কামনায় পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সবাই যেন মহান আল্লাহ তাআলার কাছে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন। তারা সকলের দোয়া কামনা করেছেন।