বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে রাজাপুরা আলিম মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

হাজীগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজাপুরা আলিম মাদ্রাসার সুপার মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সুপারের বিরুদ্ধে জাতীয় শহীদ মিনারের প্রতি অসম্মানজনক আচরণ, মাদ্রাসার তহবিলের অর্থ আত্মসাৎ, সরকারি উন্নয়ন ও সংস্কার খাতের বরাদ্দ যথাযথভাবে ব্যয় না করা, ছাত্রাবাস সংস্কারের সরকারি অনুদানে অনিয়ম, দীর্ঘদিন ধরে আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করা, মাদ্রাসার পুকুর, গাছসহ বিভিন্ন সম্পদ থেকে প্রাপ্ত আয়ের হিসাব গোপন রাখা, কর্মচারী নিয়োগে অর্থ লেনদেন, পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে অবৈধভাবে অর্থ আদায়, সরকারি বরাদ্দের অর্থ অপব্যবহার এবং শিক্ষক ছুটি ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

এছাড়াও অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রতিবাদ জানালে প্রতিষ্ঠানকে পুঁজি করে বিভিন্নভাবে প্রতিবাদকারীদের হয়রানি ও হেয় করার চেষ্টা করা হচ্ছে।

উক্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুপার মোঃ মিজানুর রহমানেরা আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা । একটা গোষ্টি মাদ্রাসার কিছু জায়গা আত্নসাৎ করতে চেয়েছে কিন্তু আমি তা হতে দেই নাই তাই তারা ষড়যন্ত্র মূলক আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ চড়িয়ে আমার সম্মানহানী করছে ।

স্থানীয় সচেতন মহল মনে করে, অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার দায়িত্ব। তাই তারা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com