বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের ৪নং ওয়ার্ডের পূর্বপাড়ায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে প্রায় ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা ইট ও বালু দিয়ে সংস্কার করা হয়েছে। স্থানীয় সমাজসেবক মহসিন মোল্লার উদ্যোগে এবং ইতালি প্রবাসী জয়নাল আবেদীন ছৈয়ালের অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগে খুশি ও প্রশংসায় ভাসছেন এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা যায়, ধড্ডা মোহরী বাড়ির সামনে থেকে রহমতুল্লাহ মিয়াজি বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কি: মি: রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ, নারীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো।স্থানীয় সূত্রে জানা যায়, ধড্ডা মোহরী বাড়ির সামনে থেকে রহমতুল্লাহ মিয়াজি বাড়ি পর্যন্ত দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ, নারীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো।

এ অবস্থায় স্থানীয়দের কষ্টের কথা বিবেচনা করে মহসিন মোল্লা রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। ইতালি প্রবাসী জয়নাল আবেদীন ছৈয়ালের আর্থিক সহযোগিতায় রাস্তাটিতে ইট ও বালু ফেলে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
![]()
এ কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক সহযোগিতা করেন খোকন পাটোয়ারি, রবিউল ভূইয়া, হামজা চৈয়াল, রনি চন্দ্র দাস, মনোরঞ্জন চন্দ্র দাস, রিপন চন্দ্র দাস এবং আকাশ চন্দ্র দাস।

রাস্তা সংস্কার শেষে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, এই উদ্যোগের ফলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে। তারা মহসিন মোল্লা, ইতালি প্রবাসী জয়নাল আবেদীন ছৈয়াল এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সমাজের বিত্তবান ও প্রবাসীদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী।