বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে মাদকসহ আটক হাজী জহির ওরপে ইয়াবা জহিরকে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ (উত্তর) ইউনিয়নের বানিয়াচো এলাকায় ইয়াবাসহ আটক মো. জহির উদ্দিন (৩৯)-কে আদালতে প্রেরণ করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে স্থানীয় জনতার সংবাদের ভিত্তিতে বানিয়াচো এলাকার বিসমিল্লাহ এগ্রো ফার্ম অ্যান্ড ব্রয়লার হাউজ সংলগ্ন জহির উদ্দিনের বসতঘরে অভিযান চালানো হয়। পরে তার ঘরের বিছানার তোশকের নিচ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ০.৯ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) এ কে এম ইউনুছ আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া আসামি জামিনে মুক্তি পেলে এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবনের প্রবণতা বাড়তে পারে বলে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মো. জহির উদ্দিনকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com