বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জের বেলঘরে প্রবাসীর স্ত্রীর বিষপানে মৃ*ত্যু; সাবেক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে হু’ম’কি ও হা’ম’লা’র অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর ছোট হাখোলা এলাকায় প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী পারভিন বেগমের (নি*হ*ত) বিষপানে মৃত্যুর ঘটনায় স্থানীয় সাবেক এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে হু’ম’কি, হা’ম’লা ও নি’র্যা’ত’নে’র অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নিজ বসতঘরে পারভিন বেগম বিষপান করেন। পরে স্বজনরা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে একটি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পরিবারটি চরম মানসিক চাপ ও হু’ম’কি’র মধ্যে ছিল।
পরিবারের দাবি, প্রবাসী বাবুল মিয়ার মেঝ ছেলে বাবলু স্থানীয় সাবেক ইউপি সদস্য হুমায়ন কবির সর্দারের ছেলে ইমরান হোসেনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা আদায়কে কেন্দ্র করে ইমরান হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হু’ম’কি দিয়ে আসছিলেন।
অভিযোগ রয়েছে, ঘটনার দুই থেকে তিন দিন আগে বাবলুকে কয়েক ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন স্বজনরা।
এছাড়া, রোববার ও সোমবার (২ ও ৩ আগস্ট) অভিযুক্তরা প্রবাসী বাবুল মিয়ার বাড়িতে গিয়ে টাকা পরিশোধ না করলে বসতঘর ভা’ঙ’চু’র এবং পরিবারের সদস্যদের ওপর হামলার হু’ম’কি দেন বলেও অ’ভি’যো’গ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবারও ইমরান হোসেন বাড়িতে গিয়ে পারভিন বেগমের সামনেই তার ছেলে বাবলুকে মারধর করেন। এতে পারভিন বেগম মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।
পরিবারের অভিযোগ, ধারাবাহিক হু’ম’কি, ভয়ভীতি ও নি’র্যা’ত নে র কারণে পারভিন বেগম মানসিকভাবে বি প র্য স্ত হয়ে বি*ষ*পান করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পরিবার আরও অভিযোগ করেছে, হামলার ঘটনায় ইমরান হোসেনের সহযোগী হিসেবে রাকিব (পিতা: জসিম, ছৈয়াল বাড়ি) এবং সাইদুল (পিতা: শরীফউল্লাহ, সর্দার বাড়ি) অংশ নেন।
এ বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেন বা তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ত দ ন্ত করছে। ত দ ন্ত শেষে প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com