বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আল আমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চাঁদপুরের আল আমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান ও সহকারী শিক্ষকবৃন্দ।

পুরস্কার বিতরণকালে প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইতিহাস, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে শিক্ষকরা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের বিষয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রতিযোগিতার ফলাফল:

চিত্রাংকন প্রতিযোগিতা:
১ম: মরিয়ম — ৮ম শ্রেণি, রোল: ১০
২য়: জাসিয়া — ৮ম শ্রেণি, রোল: ০৪
৩য়: আফরোজা — ৬ষ্ঠ শ্রেণি, রোল: ০৫

কবিতা আবৃত্তি প্রতিযোগিতা:
১ম: সুমাইয়া আক্তার — ৬ষ্ঠ শ্রেণি, রোল: ০২

রচনা প্রতিযোগিতা:
১ম: তানজিলা আক্তার — ৭ম শ্রেণি, রোল: ০১
২য়: আসমা আলম — ৮ম শ্রেণি, রোল: ০২
৩য়: হাবিবা — ৬ষ্ঠ শ্রেণি, রোল: ১০

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com