বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ,আসামী গ্রেফতার

মেঘনাপোস্ট ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় আব্দুল হালিম মাস্টারের মেয়ের নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলার সিঁড়ির কক্ষে এ ঘটনা ঘটে।

মামলার বাদী অভিযোগ করেন, অভিযুক্ত সেলিম মজুমদার (৫৫) একই এলাকার বাসিন্দা এবং নির্মাণাধীন ভবনটির কেয়ারটেকার। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তার ছয় বছর বয়সী মেয়ে অভিযুক্তকে ‘দাদা’ বলে সম্বোধন করত। অভিযোগ রয়েছে, অভিযুক্ত প্রায়ই শিশুটিকে চকলেট ও বিভিন্ন খাবারের প্রলোভন দিতেন।

ঘটনার দিন শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখে তার মা কারণ জানতে চাইলে শিশুটি অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। পরে শিশুটিকে বাসায় নিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে যৌন নির্যাতনের আলামত দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হলে তাদের পরামর্শে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় অভিযুক্ত সেলিম মজুমদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলার তদন্ত চলছে।

হাজীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিকিৎসা প্রতিবেদন, আলামত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com