বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: হাজীগঞ্জে খাওয়া দাওয়া ও নোয়াখালী হোটেলকে ৪৫ হাজার টাকা জরিমানা

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি হোটেলকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজের নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জসিমউদ্দীন এবং হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক আবু সায়েম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজীগঞ্জ বাজারের নোয়াখালী হাজী হোটেল ও খাওয়া-দাওয়া হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া রান্না করা মাংস স্বাস্থ্যবিধি অনুসরণ না করে ফ্রিজে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নোয়াখালী হাজী হোটেলকে ১৫ হাজার টাকা এবং খাওয়া-দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com