বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জে মাদক মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদগঞ্জ প্রতিনিধি :

‎ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎

গ্রেফতারকৃত আসামি মো. ওসমান বেপারী ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ভোলাচো গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা।
‎

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) এর একটি মামলায় (নং-৩৬৯/২২) চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। আদালতের ওই সাজা পরোয়ানার ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এএসআই অরূপ রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শুক্রবার (৭ আগস্ট ২০২৬) ওসমান বেপারীকে গ্রেফতার করেন।
‎

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ্ বলেন, শুক্রবার সকালে সাজাপ্রাপ্ত আসামি ওসমান বেপারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। পরে একই দিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com