বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত ৩১ জন প্রশাসনিক কর্মকর্তাকে (সাবেক সচিব পদ) একযোগে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।
![]()
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এশাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৯ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ১০ আগস্ট তারিখ থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
প্রশাসনিক কাজের গতিশীলতা আনয়ন ও প্রশাসনিক শৃংখলা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত বদলির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।