বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৪ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির সার্বিক পাসের হার ৭৬ শতাংশ।

বিদ্যালয়ের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫২ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ১০০ শতাংশ। মানবিক বিভাগে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন পাস করেছে, যার পাসের হার ৬১ দশমিক ৫৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৭০ শতাংশ।

ফলাফলে বিদ্যালয়টির A+ পেয়েছে ১৬ জন, A গ্রেড পেয়েছে ৪৪ জন, A- পেয়েছে ২৭ জন, B পেয়েছে ২০ জন এবং C পেয়েছে ৭ জন। তবে ৩৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগে শতভাগ সাফল্য অর্জন বিদ্যালয়টির জন্য ইতিবাচক হলেও মানবিক বিভাগে তুলনামূলক কম পাসের হার সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে। সংশ্লিষ্টরা আগামীতে অনুত্তীর্ণের সংখ্যা কমিয়ে ফলাফল আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।