বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৮৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উপজেলায় মোট পাসের হার ৬৩ দশমিক ৫৭ শতাংশ। এ বছর মোট ১৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানভিত্তিক পরীক্ষার্থী, উত্তীর্ণ ও পাসের হার হলো—
০১. হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ
পরীক্ষার্থী ২৭৮ জন, উত্তীর্ণ ২১৮ জন, পাসের হার ৭৮.৪২%।
০২. হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ১৮৪ জন, উত্তীর্ণ ১৭২ জন, পাসের হার ৯৩.০০%।
০৩. পিরোজপুর উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৭৮ জন, উত্তীর্ণ ৩৭ জন, পাসের হার ৪৭.৪৪%।
০৪. রাজারগাঁও উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ১২৩ জন, উত্তীর্ণ ৭৯ জন, পাসের হার ৬৪.২৩%।
০৫. বাকিলা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ১১২ জন, উত্তীর্ণ ৭০ জন, পাসের হার ৬২.৫০%।
০৬. পালিশারা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৫৫ জন, উত্তীর্ণ ৩০ জন, পাসের হার ৬১.১১%।
০৭. রান্দুনিমুড়া উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৮৩ জন, উত্তীর্ণ ২৮ জন, পাসের হার ৩৩.৭৩%।
০৮. রামচন্দ্রপুর ভূঁঞা একাডেমি
পরীক্ষার্থী ৮ জন, উত্তীর্ণ ৮ জন, পাসের হার ১০০%।
০৯. ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৬০ জন, উত্তীর্ণ ৩৭ জন, পাসের হার ৬১.৬৭%।
১০. সুহিলপুর উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৮৭ জন, উত্তীর্ণ ৪৩ জন, পাসের হার ৪৯.৪৩%।
১১. সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৬০ জন, উত্তীর্ণ ৫১ জন, পাসের হার ৮৫.০০%।
১২. হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ১২২ জন, উত্তীর্ণ ৭৮ জন, পাসের হার ৬৩.৯৩%।
১৩. বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৫২ জন, উত্তীর্ণ ১৫ জন, পাসের হার ২৮.৮৫%।
১৪. নাসিরকোট উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৯৬ জন, উত্তীর্ণ ৪৩ জন, পাসের হার ৪৮.৭৯%।
১৫. বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৫২ জন, উত্তীর্ণ ৩৬ জন, পাসের হার ৬৯.২৩%।
১৬. বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৪৩ জন, উত্তীর্ণ ১৭ জন, পাসের হার ৩৯.৫৩%।
১৭. রামপুর উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ২১৬ জন, উত্তীর্ণ ১০০ জন, পাসের হার ৪৬.৩০%।
১৮. বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ১৫০ জন, উত্তীর্ণ ১১৪ জন, পাসের হার ৭৬.০০%।
১৯. জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৯৯ জন, উত্তীর্ণ ৪৩ জন, পাসের হার ৪৩.৪৩%।
২০. মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৭৯ জন, উত্তীর্ণ ৪৭ জন, পাসের হার ৫৯.৪৯%।
২১. পীরবাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ১৯ জন, উত্তীর্ণ ১৭ জন, পাসের হার ৮৭.৩৭%।
২২. টংগীরপাড় হাটিলা ইউ. উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৭০ জন, উত্তীর্ণ ৪১ জন, পাসের হার ৫৮.৫৭%।
২৩. শ্রীপুর উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৪৩ জন, উত্তীর্ণ ২১ জন, পাসের হার ৪৮.৮৪%।
২৪. বেলচোঁ উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৮৩ জন, উত্তীর্ণ ৬৯ জন, পাসের হার ৮৩.১৪%।
২৫. প্যারাপুর উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৬৬ জন, উত্তীর্ণ ৩৭ জন, পাসের হার ৫৬.০৬%।
২৬. বলিয়া উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৪১ জন, উত্তীর্ণ ২৯ জন, পাসের হার ৭১.৯৫%।
২৭. বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৪৫ জন, উত্তীর্ণ ২৯ জন, পাসের হার ৬৪.৪৪%।
২৮. দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ১০৩ জন, উত্তীর্ণ ৭৮ জন, পাসের হার ৭৫.৭৩%।
২৯. মালিগাঁও উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৫২ জন, উত্তীর্ণ ৩০ জন, পাসের হার ৫৭.৬৯%।
৩০. অলিপুর উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৬৩ জন, উত্তীর্ণ ৩৫ জন, পাসের হার ৫৫.৫৬%।
৩১. মৈশাইদ পি.এম. এ.জি. উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৩২ জন, উত্তীর্ণ ১৯ জন, পাসের হার ৬০.০০%।
৩২. আল কাউসার স্কুল
পরীক্ষার্থী ৮৪ জন, উত্তীর্ণ ৭৬ জন, পাসের হার ৯০.৪৮%।
৩৩. আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৪২ জন, উত্তীর্ণ ৩৭ জন, পাসের হার ৮৮.১০%।
সব মিলিয়ে হাজীগঞ্জ উপজেলায় ২ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ১ হাজার ৮৪৭ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলায় সার্বিক পাসের হার ৬৩ দশমিক ৫৭ শতাংশ।
ফলাফলে রামচন্দ্রপুর ভূঁঞা একাডেমি শতভাগ পাস করে উল্লেখযোগ্য ফলাফল করেছে। এছাড়া হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আল কাউসার স্কুল, আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়, পীরবাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় ও বেলচোঁ উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভালো ফলাফল অর্জন করেছে।
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফলাফল সংক্রান্ত তথ্য থেকে এসব পরিসংখ্যান জানা গেছে।