বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা দক্ষিণ মজুমদার বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমারের কয়েল চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) রাতে হাটিলা পূর্ব ইউনিয়নের এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আনোয়ার হোসেন মজুমদার পানির স্ক্রিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যুতের খুঁটিতে থাকা তিনটি ট্রান্সফরমারের মধ্যে একটি ট্রান্সফরমার খুঁটি থেকে নামিয়ে এর বক্স রেখে ভেতরের মূল্যবান কয়েল খুলে নিয়ে যায় চোরেরা। পরে ট্রান্সফরমারের খালি বক্সটি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও দুইজন লাইনম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা চুরি হওয়া ট্রান্সফরমার ও ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান।

এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আনোয়ার হোসেন মজুমদার।