বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ থানাধীন ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা এলাকার আলী আশ্রাফ মার্কেটের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াজ হোসেন কচুয়া উপজেলার শাসনখোলা (প্রধানীয়া বাড়ি) এলাকার সুলতান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন রিয়াজ হোসেনকে আটক করে তার দখল থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় মামলা নম্বর-২১, তারিখ ১৭ আগস্ট ২০২৬, দায়ের করা হয়েছে।

হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রিয়াজ হোসেনকে সোমবার যথাসময়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com