বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

‘মেয়েটার দিকে তাকিয়েই বাঁচতে চাই’—চিকিৎসার জন্য অসহায় নজরুলের মানবিক আবেদন

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জে অসুস্থ বাবার চিকিৎসা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মানবিক সাহায্যের আবেদন করা হয়েছে।

উপজেলার ১১নং হাটিলা (পশ্চিম) ইউনিয়নের পাতানিশ গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার বুকের মধ্যে দুটি রিং বসাতে হবে। কিন্তু দরিদ্র হওয়ায় ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

নজরুল ইসলামের পরিবারে রয়েছে একটি কন্যাসন্তান। হৃদয়বিদারক বিষয় হলো—শিশুটির দুই হাতের তালু নেই। পরিবারের আয়-রোজগারেরও তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে নিজের চিকিৎসা ও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন নিয়ে সম্প্রতি শিশুটিকে সঙ্গে করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন নজরুল ইসলাম। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তিনি চিকিৎসার জন্য সরকারি ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।

নজরুল ইসলাম বলেন, “আমি খুব অসহায়। আমার চিকিৎসার জন্য দুটি রিং বসাতে হবে। মেয়েটার দিকেও তাকাতে হয়। সামর্থ্যবানরা সহযোগিতা করলে আমার চিকিৎসা করানো সম্ভব হবে।”

অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি মানবিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com