বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে আলোচনা শীর্ষে মোঃ আরিফুল ইসলাম

হাজীগঞ্জ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ ঘিরে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ আরিফুল ইসলাম।

দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের স্বার্থ, অধিকার ও কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে সমিতির দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খল করার পাশাপাশি ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সংগঠনের মাধ্যমে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, “আমি পদকে নয়, দায়িত্বকে গুরুত্ব দিতে চাই। সম্মানিত ব্যবসায়ীদের ভালোবাসা, দোয়া ও মূল্যবান ভোট পেলে তাঁদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাব।”

এদিকে নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মোঃ আরিফুল ইসলামের প্রার্থিতা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে। তিনি সকল ব্যবসায়ীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com