বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জের দুই চিকিৎসকের পদোন্নতি, চাঁদপুর মেডিকেলে কলেজে যোগদান

নুর মোহাম্মদ পাটোয়ারী :

হাজীগঞ্জের দুই কৃতি সন্তান ডা. উৎফল সাহা ও ডা. মো. মহিবুল আলম রুবেল সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন।

ডা. উৎফল সাহা ডেন্টিস্ট্রি বিভাগে এবং ডা. মো. মহিবুল আলম রুবেল মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পেয়েছেন। পদোন্নতির পর তারা চাঁদপুর মেডিকেল কলেজে নতুন কর্মস্থলে যোগদান করেন।

দীর্ঘদিন ধরে দুজনই হাজীগঞ্জের মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নিজ এলাকার মানুষের চিকিৎসাসেবায় তাদের আন্তরিকতা ও অবদানের জন্য তারা স্থানীয়দের কাছে ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন।

তাদের এই পদোন্নতিতে আনন্দিত হাজীগঞ্জবাসী। কৃতি দুই চিকিৎসকের সাফল্যে গর্ব প্রকাশ করে স্থানীয়রা তাদের নতুন কর্মস্থলে আরও সফলতা ও সম্মানজনক ক্যারিয়ার কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com