বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ হুমায়ুন কবির-২, এএসআই মাসুদুল হক এবং এএসআই জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার কাছিয়ারা এলাকার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com