বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
মোঃ জসিম উদ্দিনঃ
শাহরাস্তিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) শাহরাস্তি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এতে বিপুলসংখ্যক মুসল্লীগন অংশগ্রহণ করেন। পরে নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি আলহাজ্ব আল্লামা অধ্যক্ষ রফিকুল ইসলাম আল কাদরী।এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হক এমপি মহোদয়।
সভাপতির বক্তব্যে আল্লামা রফিকুল ইসলাম আল কাদরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবজাতির জন্য এক মহান রহমত। তিনি হিংসা-বিদ্বেষ পরিহার করে শান্তি, ঐক্য ও সম্প্রীতির পথে চলার আহ্বান জানান। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, সমাজসেবক আব্দুল মান্নান মোল্লা, মুফতি ফজলুল কাদের বাগদাদী, খোরশেদ আলম আল কাদরী, অধ্যক্ষ সাইয়েদুল ইসলাম আজহারী, মুফতি নিয়ামত উল্লাহ আল কাদরী, মাওলানা রায়হান জালালি আশেকী, শামছুর জামান, মাওলানা মেজবাহ উল হক লতিফী, কাজী আব্দুল হান্নান, উপাধ্যক্ষ মাসুদ আল কাদরী, প্রভাষক জাহাঙ্গীর আলম, মুফতি আনিসুর রহমান মাক্কী ও খায়রুল ইসলাম স্বপন।
ছাত্রসেনার সভাপতি আনিসুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মী, আলেম-ওলামা, বিভিন্ন দরবার শরীফের ভক্ত-মুরিদসহ বহু ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।