বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

প্যানেলে সিভিল কোর্ট কমিশনার হিসেবে চূড়ান্ত তালিকাভুক্ত হাজীগঞ্জের ওমর ফারুক জিলানী

মো.মজিবুর রহমান রনি :

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল কোর্ট কমিশনারের ২নং প্যানেলে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হয়েছেন হাজীগঞ্জের সার্ভেয়ার মো. ওমর ফারুক জিলানী।

গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘদিনের সার্ভেয়ার পেশার অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাঁর এই তালিকাভুক্তিকে দেখছেন সংশ্লিষ্টরা। তিনি হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১০নং ওয়ার্ডের সেন্টু মিয়া ছেলে।

সিভিল কোর্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি আদালতের বিভিন্ন কমিশন-সংক্রান্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

তাঁর এই অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল কোর্ট কমিশনারের ২নং প্যানেলে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হওয়ায় মো. ওমর ফারুক জিলানীর পেশাগত জীবনে নতুন দায়িত্ব ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com