বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শাহরাস্তি উপজেলা প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মোল্লা পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন।
পবিত্র মক্কা-মদিনার ভূমিতে গিয়ে ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় তিনি এ ধর্মীয় সফরে গেছেন। জীবনের ব্যস্ততা ও কর্মময় পথচলার মাঝে পবিত্র ওমরাহ পালনের এই সুযোগকে তিনি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে দেখছেন।
রওনা হওয়ার আগে মো. মনির হোসেন মোল্লা আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনসহ সবার কাছে দোয়া কামনা করেছেন। তিনি যেন সুস্থ ও নিরাপদে পবিত্র ওমরাহ পালন করে দেশে ফিরতে পারেন—এ জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
তার এই পবিত্র সফর শান্তি, আত্মশুদ্ধি ও কল্যাণের বার্তা বয়ে আনুক—এমন প্রত্যাশা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।