বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
মোঃ জসিম উদ্দিনঃ
২৯ আগষ্ট (শনিবার) শাহরাস্তি উপজেলার উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়বিদ্যালয়ের শিক্ষর্থীদের পড়ালেখার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ইলিয়াস ভুঁইয়া মাসুম বলেন,
এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
এসময় উপস্হিতি ছিলেন, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহীম। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনজুরুল ইসলাম মিঠু, সমাজ সংস্কারক মিজানুর রহমান ভুঁইয়া।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাইন উদ্দীন, সহকারী শিক্ষক, মাহবুবুর রহমান, সাইফুল খালেদ, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন মানিক, বিএনপি নেতা কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আনসারী রবিন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং অবিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।