বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কচুয়ায় ফসলি জমিতে অবৈধ ড্রেজার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।

 কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়া উপজেলার বাতাবাড়িয়া গ্রামে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​শুক্রবার (২৮ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

জানা যায়, অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি কাটার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাতাবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আইন অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, ​পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার এবং মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কচুয়া থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com