বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পেশাজীবীদের স্বাধীকার রক্ষায় জাগ্রত থাকবে ডিইএব

১৯৭৮ সালের এই দিনে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়। জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্রের প্রতিষ্ঠা ও পেশাজীবীদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায় ও পেশাজীবীদের স্বাধীকার রক্ষায় জাগ্রত থাকবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোশিয়েশন বাংলাদেশ (ডিইএব)।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে ডিইএবের নেতৃবৃন্দ এইসব কথা বলেন৷

শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় উপস্থিত ছিলেন ডিইএবের সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক প্রকৌশলী মো: সাখাওয়াত হোসেন, সদস্য প্রকৌশলী সেলিমুর রহমান সেলিম, প্রকৌশলী মো: আশরাফুল হোসেন শাকিল, প্রকৌশলী মো: রাসেল, প্রকৌশলী মো: সৈকতসহ ডিইএবের অন্যান্য নেতৃবৃন্দ।

ডিইএবের নেতারা বলেন, দেশ ও জাতির চরম সংকটকালে দুঃশাসনের বাতাবরণের মধ্যে অসীম সাহসিকতার সঙ্গে জুলুম-নির্যাতন সহ্য করেও দুর্বার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিএনপি। নেতাকর্মীরা নানানভাবে জেল, জুলুম,হত্যা নির্যাতনের স্বীকার হয়েছেন। ডিপ্লোমা প্রকৌশলীরা দলের দু:সময়েও দলের পাশে ছিল। আন্দোলন ও সংগ্রাম করেছেন। পেশাজীবীদের নিয়ে রাজপথে মিছিলে ছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো সেই ডিপ্লোমা প্রকৌশলীরা প্রকৌশলীদের স্বাধীনতা ও স্বাধীকার রক্ষায় জাগ্রত আছে৷ ভবিষ্যতে ও থাকবে। পেশাজীবীদের উন্নয়নে বাতিঘর হিসেবে কাজ করে যাবেন৷

নেতারা আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠাকালীন শহীদ জিয়া প্রণীত ১৯ দফা কর্মসূচি দলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। সেই ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাবে৷

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com