বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে চারটি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) হাজীগঞ্জ বাজারে পরিচালিত এক অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে এসব দোকানকে পৃথকভাবে জরিমানা করা হয়।
অভিযানে সৌরভ মুদি স্টোর, মাহি ট্রেডার্স, বিসমিল্লাহ ট্রেডার্স ও বড়দা স্টোর—এই চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের সঠিক মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে সতর্ক করেন।
এ সময় চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।