বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিভূতিভূষণ রায় সুজন ও সাধারণ সম্পাদক রতন সরকার-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত ভক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় সাজসজ্জায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক ও ধর্মীয় ভাবধারা তুলে ধরেন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. ওমর সানী আকন। জ

যুগ্ম সাধারণ শিমুল শিকদার, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক দুলাল দাস, সহ সভাপতি সুজন রায়, সহ সাংগঠনিক বাবুল দাস, গোপাল সাহা, বললাম সাহা, টিটু সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা সম্পা বনিক, সীমা মিশ্র, নন্দিনী দাস, নন্দিনী মজুমদার সতী।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রোটারিয়ান রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, যুগ্ম সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার সদস্য ডা. মানিক লাল মজুমদার, সঞ্জয় কর্মকার, ডাঃ নরেশ চন্দ্র রায়, তাপস সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ফটিক কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু, সাবেক নেতা লিটন পাল, হাজীগঞ্জ পূজা উদযাপন এর পৌর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন আমার প্রবাসী ২০২৪ এর সভাপতি শ্রী কৃষ্ণ শিল, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস বাপ্পী,

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু ও রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নীহারঞ্জন হালদার মিলন। বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবতা, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ , বাংলাদেশ হিন্দু মহাজোটের চাঁদপুর জেলার আহ্বায়ক শিবু চন্দ্র দাস, এই ছাড় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে হাজীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ভক্তরা শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com