বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যের কমিটি অনুমোদন

নুর মোহাম্মদ পাটোয়ারী :

 হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে আমির হোসেন টুটুলকে সভাপতি এবং মোঃ আহসান উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে মোঃ বিল্লাল হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, ইব্রাহিম খলিল স্বপনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ শিপন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন বলেন, “চাঁদপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখে-দুঃখে কাজ করার প্রত্যয় রয়েছে।

নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com