বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে পরিবেশক ব্যবসায়ী জানে আলমকে মারধর করে টাকা ছিনতাই

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাঁধুনি-রেকিট পণ্যের পরিবেশক জানে আলমের ওপর হামলা চালিয়ে বিক্রির টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

জানা গেছে, শনিবার রাতে জানে আলম তার ডিস্ট্রিবিউটর অফিস থেকে দিনের বিক্রির টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। বাসস্ট্যান্ট ইলিশ চত্বরের পশ্চিম পাশে বাসার সামনে হামদর্দ বিল্ডিং এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা বিক্রির পুরো টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানা যায়।

ছিনতাই কারীদের হামলায় জানে আলমের মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে নিজ বাসায় ফিরে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহলে উদ্বেগের সৃষ্টি হয়। প্রকাশ্য এলাকায় একজন ব্যবসায়ী নেতার ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com