বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লায়ন মো. মমিনুল হক।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় চাঁদপুর-৫ আসনের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনগণের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে শুভাকাঙ্ক্ষীরা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে ইঞ্জিনিয়ার মমিনুল হক শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাঁদের।
তাঁরা আরও বলেন, চাঁদপুর-৫ আসনের মানুষের জন্য এটি গর্ব ও আনন্দের বিষয়। তাঁর এই অর্জনে হাজীগঞ্জ ও শাহরাস্তির সর্বস্তরের মানুষ খুশি এবং তাঁর সাফল্যকে নিজেদের সাফল্য হিসেবে দেখছেন।
এদিকে ইঞ্জিনিয়ার লায়ন মো. মমিনুল হকের নতুন দায়িত্বে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা।