বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

প্রধানমন্ত্রীর আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের অনশন প্রত্যাহার

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রীর আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের অনশন প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার অনশন ভাঙার ঘোষণা দেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছিলেন এই সংগঠনের শিক্ষকরা।

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রেসক্লাবে এসেছিলেন তার একান্ত সচিব। তিনি জানান, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নন-এমপিও শিক্ষকদের অনশনের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে এমপিওভুক্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com