বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

                                       শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হয়েছে                         …আজম খান

VLUU L100, M100 / Samsung L100, M100

 আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি ::  বগুড়া জেলা পরিষদের সদস্য ও গাবতলী উপজেলা আ’লীগের সভাপতি এ এইচ আজম খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হয়েছে। সববাঁধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলেছে দেশ। বিশ্বের বুকে জননেত্রী শেখ হাসিনা এখন মানবতার নেত্রী হিসেবে প্রশংসিত হয়েছে। আ’লীগ শান্তি ও সমৃদ্ধির রাজনীতি করে। দেশ ও জনগণের কল্যাণে আ’লীগ নেতাকর্মীরা কাজ করছে।

গতশুক্রবার রাঁতে কাগইলের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মীরপুর বাজার চত্তরে আ’লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন ফরম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল জলিল টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া বিএমএ সভাপতি আ’লীগ নেতা ডাঃ মোস্তফা আলম নান্নু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুস সালাম ভোলন, যুগ্ম সাধারন সম্পাদক শফি আহম্মেদ স্বপন, আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, জিয়াউর রহমান জুয়েল, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, আ’লীগ নেতা আলমগীর হোসেন, নজরুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক রোহনুল খাওলা রোহন। কাগইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তারেকুল ইসলাম তারেকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু সাইদ, মিকরাইল হোসেন, স্থানীয় আ’লীগ নেতা প্রভাষক রাশেদুল, গাফুরুল মোল্লা, সিরাজুল ইসলাম সেকুল, নয়া মিয়া, ফজলুল, বজলু, বেলাল, বোরহান, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পিপুল, যুবলীগ নেতা আনিছার রহমান পাশা, ছাত্রলীগ নেতা মুন, পান্না ও সাঈদ প্রমূখ। এরপর প্রধান অতিথি আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ এবং ফিতাকেটে মীরপুর বাজার দলীয় কার্যালয় উদে¦াধন করেন। শেষে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের ফুলেল সংবর্ধনা জানান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com