বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

তেলেসমাতি তদন্তে ইশার বহিস্কারাদেশ প্রত্যাহার

জিটিবি নিউজডেস্কঃ  সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের মারধর ও এক ছাত্রীর পায়ের ‘রগ কাটার’ অ‌ভি‌যোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্বদ্যিালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইশরাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৩এপ্রিল)কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এর আগে, গত মঙ্গলবার গভীর রাতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হলে সৃষ্ট হওয়া বিশৃঙ্খলার ঘটনায় বহিষ্কার করা হয় হল ছাত্রলীগের এই সভাপতিকে।

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইশারাত জাহান ইশা তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ নির্দোশ প্রমাণিত হওয়ায় তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com