শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রাম থেকে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের হাকিম উদ্দিনের স্ত্রী কছিরন (৪০) কে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতার কালে তার নিকট থেকে ৫৩ পিস ইয়াবা পাওয়া যায়। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদক কারবারী অছিরনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সুন্দরগঞ্জে দুরন্তপনা করতে গিয়ে শিশুর মৃত্যু
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৃষ্টির পানিতে দুরন্তপনা করতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ জানান- গত সোমবার বিকালে উপজেলার মধ্য বেলকা গ্রামের দুলা মিয়ার ছেলে শাওন মিয়া (৮) বৃষ্টি চলাকালিন সময় তিস্তার শাখা নদীর উপর সোনার পাড়া ব্রিজের রেলিং থেকে লাফ দিয়ে পানিতে ডুবে গিয়ে আর ভেসে উঠেনি। পরে সহপাঠিদের সহযোগিতায় স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।