বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বানারীপাড়ায় ন্যাশনাল পিপল্স পার্টির নেতৃত্বে নয় দলীয় জোটের বরিশাল-২ আসনে প্রাথীর্ ঘোষনা

মোঃ সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনে ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি)’র নেতৃত্বাধীণ ৯ দলীয় জোটের প্রার্থী ঘোষনা করা হয়েছে। ২২ জুলাই রোববার দুপুর ১২টায় বানারীপাড়া উপজেলা ডাক বাংলো মিলনায়তনে ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি)’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.সাহেব আলী হওলাদার রনি নিজেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বরিশাল-২ আসনে নয় দলীয় জোট’র প্রার্থী ঘোষনা করেন। এ সময় নয় দলীয় জোট’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে তাদের জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন’শ আসনে প্রার্থী দেবে বলেও জানান তিনি। তিনি বলেন, তাদের সাথে সমমানা আরও ৮টি দল রয়েছে এই দলগুলোর সমন্বয়েই তারা জোটে করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাহেব আলী হওলাদার

রনি বলেন, এক সময় তারা বিএনপির সাথে ২০ দলীয় জোটে ছিলেন। ওই সময় ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করায় তাদের সাথে মতবিরোধ সৃষ্টি হয়। ফলে তারা ২০ দলীয় জোট ভেঙ্গে দল থেকে বেরিয়ে আসেন এবং পরবর্তীতে তারা মুক্তিযুদ্ধের চেতনায় ও ধর্মীয় মূল্যবোধে বিশ^াসী একটি গনতান্ত্রিক দল হিসেবে নয় দলীয় জোট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) গঠন করেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের জোট সাংবিধানিক ভাবে অনুষ্ঠিত যেকোন নির্বাচনে অংশ গ্রহন করবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মো. এমাদুল হক রানা, পিরোজপুর জেলা কমিটির সম্পাদক মো.আনোয়ার হোসেন, বানারীপাড়া উপজেলার সভাপতি মো.অলিউল ইসলাম, উজিরপুর উপজেলা সভাপতি রানা আহমেদ মিজান প্রমূখ। এর আগে ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল-২ আসনে নয় দলীয় জোট (এনডিএফ)’র মনোনয়ন প্রত্যাশী সাহেব আলী হওলাদার রনি বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলট স্কুল ও হাসিনা মোরশেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com