বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় স্কুল ছাত্রীকে হয়রানী করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত যুবক বাহাউদ্দিন রাব্বি (২০) বরিশাল’র কাউনিয়া এলাকার মৃতঃ বাবুল ফরাজির ছেলে। জানা গেছে ২৩ জুলাই সোমবার সকাল ১০টায় নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৫) নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছা মাত্র ওই যুবক তাকে হয়রানী মূলক কথাবার্তা বলে। এ সময় নাকি স্কুল ছাত্রী ডাক-চিৎকার দিলে স্থানীয় বাবুল হাওলাদার সহ অন্যরা তাকে উদ্ধার করে এবং ওই যুবককে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শরিফুল ইসলাম সেখানে ছুটে যান। পরে বানারীপাড়া-বরিশাল সড়কে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শরিফুল ইসলাম ভিকটিম ও স্থানীয়দের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আটক যুবক বাহাউদ্দিন রাব্বিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। ওই দিনই রাব্বিকে জেল হাজতে পাঠানো হয়েছে।