বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সুন্দরগঞ্জে ২০৯পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪০) নামের এক স্কুল শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শখের বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করেন।
আটক দু’জনের কাছ থেকে ২০৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম উপজেলার শ্রীপুর চ্যাংমারী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইতিহাস) ও দক্ষিণ শ্রীপুর চ্যাংমারী গ্রামের মৃত শফিউল হক সরকারের ছেলে। অপর আটক সুমন সরকার (৩৫) বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাহাবাজ (লিটনের মোড়) গ্রামের মৃত সামছুল হকের ছেলে। থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান ২০৯পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের সময় শিক্ষক জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১০৯ এবং সুমন সরকারের কাছ থেকে ১০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com