বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বরিশালে বিএনপি নেতা আয়শা তৌহিদকে বহিষ্কার

বরিশাল মহানগর বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক আয়শা তৌহিদকে বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৮ জুলাই) রাতে সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। যদিও আয়শা তৌহিদ এরই মধ্যে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বেলাল আহমদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক দলীয় নেতাকর্মীদের এখন থেকে আয়শা তৌহিদের সঙ্গে কোনও যোগাযোগ না রাখতে অনুরোধ করা হলো।

আয়শা তৌহিদ এবারের সিটি করপোরেশন নির্বাচনে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারী কাউন্সিলর। জেতার পরপরই গতকাল শুক্রবার তিনি আওয়ামী লীগে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com