বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

জেনারেল মিরোস্লাভ জেনকার সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জিটিবি নিউজ : নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে জাতিসঙ্ঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ১০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকে জাতিসঙ্ঘের উচ্চপদস্থ আরো চার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কথা বলেছি। একই সাথে দেশের মানবাধিকার পরিস্থিতি এবং বিরোধী দলের ওপর সরকারের দমন-নিপীড়নের চিত্র তুলে ধরেছি। জাতিসঙ্ঘের কর্মকর্তারা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তারা আমাদের তথ্য-উপাত্ত ও বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমাদের জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com