বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ সফল আশরাফুল

স্পোর্টস ডেস্ক: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ঢাকা মেট্রো করেছিল ২৮৭ রান। আর এতে দলের পক্ষে সামসুর রহমান শুভ ৫১ এবং শরিফুল্লাহ করেন ৪৫ রান।

ঢাকার ৩০৪ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ এক আঘাত হানলেন তাসকিন আহমেদ।  তাসকিন আহমেদের প্রথম শিকার হয়ে বিদায় নিয়েছেন সাদিকুর রহমান।

এরপর তৃতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার পিনাক ঘোষ।২ উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছিলেন মমিনুল হক।
আজ সফল আশরাফুল, ব্যক্তিগত ৩৪ রানে  উইকেট ছুঁড়ে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান।বর্তমানে চট্টগ্রামের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭০ রান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com