বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে এই গৌরবে নিজের নাম লেখালেন তাইজুল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশী ৪র্থ বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট স্বীকার করলেন তাইজুল ইসলাম। এর আগে সেই রেকর্ডটি গড়েছিলেন সাকিব আল হাসান, এনামুল হক জুনিয়র এবং মেহেদী হাসান মিরাজ।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে এই গৌরবে নিজের নাম লিখিয়েছেন তিনি। যাতে করে তার নিজের নামের পাশে যোগ হলো নতুন আরেকটি রেকর্ড।

টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করে প্রথমবারের মতো এক টেস্টে দশ উইকেট পেয়েছেন তাইজুল। দুই ইনিংস মিলিয়ে এ টেস্টে ১১ উইকেট তুলে নিয়েছেন তিনি। এর আগে এক টেস্টে সর্বোচ্চ আট উইকেট নিয়েছিলেন তাইজুল। বলা যায়, তাঁর বোলিংয়ের সামনেই বার বার দিশেহারা হয়েছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com