বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

তুষার ইমরানকে দলে নিতে সমর্থকদের দাবি

স্পোর্টস ডেস্ক:  ইতিমধ্যে  ঘরোয়া ক্রিকেটে রান মেশিন নামেই পরিচিত পেয়েছেন তুষার ইমরান। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকও তিনি। আর তাইতো দেশের সমর্থকরা তাকে টেস্ট দলে নেওয়ার দাবি জানায়। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে লজ্জাজনক ভাবে হেরেছে বাংলাদেশ দল।

যার ফলে সমর্থকদের একটা বড় অংশ থেকে আবার দাবি উঠেছে তুষার ইমরানকে দলে নেওয়ার। কিন্তু দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন আনার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস।

তুষার ইমরানকে টেস্ট দলে সুযোগ দেওয়া নিয়ে রোডস বলেন, ‘যারা এখন জাতীয় দলে খেলছে, তারাও তো প্রচুর রান করেছে জাতীয় লিগে। যার নাম বলা হচ্ছে (তুষার ইমরান), তার চেয়েও বেশি রান করেছে ওরা। শান্ত (নাজমুল হোসেন) ১৮০ করেছে, (লিটন) দাস ২০০ করেছে, মুমিনুল ১০০ করেছে, আরিফুলও ডাবল সেঞ্চুরি করেছে।’

তিনি আরো বলেন, ‘জাতীয় লিগে অনেক রান হচ্ছে। তবে এই মুহূর্তে দলে যারা খেলছে, ওরা ভালো খেলোয়াড়। আমার মনে হয়, সেরা দলটিকেই পেয়েছি আমরা। এই দল নিয়েই আমরা ঘুরে দাঁড়াব।’

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com