বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সালসবুর্ককে হারাল লিভারপুল, সালাহর জোড়া গোল

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে ৪-৩ গোলে সালসবুর্ককে হারাল লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল এবার ‘ই’ গ্রুপের ম্যাচে প্রথমেই ৩-০ গোলে এগিয়ে যায়। পরে আবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফিরিয়ে চমকে দেয় সালসবুর্ক। তবে কিছুক্ষণের মধ্যেই অবশ্য আরো এক গোল দিয়ে এগিয়ে যায় লিভারপুল।

হার দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করায় খেলার শুরু থেকেই চিন্তিত ছিল লিভারপুল। আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম্যাচ। তবে তিন গোল দিলে সে দুশ্চিন্তা অনেকটাই কেটে গিয়েছিল। অবশ্য ফের তিনটি গোল খেয়ে সেই অবস্থা আর ছিল না।

জোড়া গোল করেন লিভারপুলের মোহামেদ সালাহ। একটি করে গোল করেন সাদিও মানে ও অ্যান্ড্রু রবার্টসন।

অস্ট্রিয়ার দল সালসবুকের পক্ষ থেকে গোল দেন হি-চান হওয়াং, তাকুমি মিনামিনো ও আর্লিং হলান্ড।

৯ম মিনিটে গোল দিয়ে লিভারপুলকে এগিয়ে নেন মানে। মাঝ মাঠে সাইড লাইনে বল পেয়ে তিনি কাট করে ভেতরে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে বল বাড়ান রবের্তো ফিরমিনোকে। ব্রাজিল ফরোয়ার্ডের কাছ থেকে ফিরতি বল পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন সেনেগালের ফরোয়ার্ড মানে।

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। জর্ডান হেন্ডারসনের কাছ থেকে বল পেয়ে নিচু ক্রসে রবার্টসনকে খুঁজে পান রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড। গোল দেন স্কটিশ লেফট ব্যাক রবার্টসন।

৩০তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ একটুর জন্য মিস করেন। পরের মিনিটে মিনামিনোর বুলেট গতির শট কর্নারের বিনিময়ে বাঁচান লিভারপুলের আদ্রিয়ান।

৩৬তম মিনিটে গোল পান সালাহ। মানের ক্রসে ফিরমিনোর হেড কোনোমতে ঠেকান সালসবুর্কের গোলরক্ষক। ফিরতি বলে সালাহর বুলেট গতির শট তার হাত ছুঁয়ে জড়ায় জালে।

তার ৩ মিনিট পর হওয়াংয়ের নৈপুণ্যে ব্যবধান কমায় সালসবুর্ক। এনোক মউয়েপুর কাছ থেকে বল পেয়ে লিভারপুলের দুই ডিফেন্ডারকে এক ঝটকায় বিভ্রান্ত করে কোনাকুনি শটে জাল খুঁজে নেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লিভারপুলের রক্ষণভাগে পরপর আক্রমণ করে প্রচণ্ড চাপ তৈরি করে সালসবুর্ক। ৫৫তম মিনিটে কোনোমতে বেঁচে গেলেও পরে মিনামিনো ও হওয়াংয়ের নৈপুণ্যে সমতায় ফিরে সালসবুর্ক।

৬০তম মিনিটে বদলি নামার তিন মিনিটের মধ্যে গোল পেয়ে যান চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে হ্যাটট্রিক করা আর্লিং হলান্ড। দারুণ স্কয়ার পাসে গোল করেন মিনামিনো।

এরপর অবশ্য লিভারপুল এগিয়ে যায় সফরকারীদের ভুলে। একজন বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান ফাবিনিয়ো। তার পাস পেয়ে ফিরমিনো ফ্লিকে বল বাড়ান সালাহকে। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়দের পেছনে ফেলে গোল করেন তিনি।

এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com