বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কাহালুতে ইয়াবা ট্যাবলেট সহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা এর নেতৃত্বে এ এস আই জাহাঙ্গীর আলম এবং সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বোনবোনাই বটতলাস্থ আইয়ুব আলীর শীলপাটার দোকানের সামনে বারোমাইল টু চৌমুহনীগ্রামী পাকা রাস্তার উপর থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পেশাদারমাদক ব্যবসায়ী সজীব প্রামানিক (৩৬)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সজীব প্রামানিক কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মহিষামুড়া গ্রামের ফরিদ উদ্দিন প্রামানিক পুত্র। তাদের বিরুদ্ধে কাহালু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় একই আইনে মামলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com