বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : কুলাউড়ার দুর্ধর্ষ এ সন্ত্রাসী রাজা মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামিকে শনিবার বিকেলে র্যাব-৯ গ্রেপ্তার করে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্র জানায়, কুলাউড়ায় ১৯ বছর আগে দায়ের করা একটি হত্যা মামলার বিচারে আসামি রাজা মিয়া সাজাপ্রাপ্ত। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষনার পর থেকে রাজা পলাতক জীবনযাপন করছিলেন। তার বাড়ি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে। বাবার নাম বারিক মিয়া।
গোপন সূত্রে সংবাদ পেয়ে র্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান প্রস্তুতি নেয়। শনিবার বিকেলে রাজা মিয়াকে গ্রেপ্তারের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার করা রাজা মিয়ার বিরুদ্ধে মোট কতোটি মামলা রয়েছে তা তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ।