বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নয়ন রায়,জিটিবি নিউজ টুয়েন্টিফোর,ঢাকা : রাজধানীর ঢাকার বংশাল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। অস্ত্রসহ আটক সে ব্যক্তির নাম রাশেদ আহম্মেদ রশিদ (৪৯)। গতকাল সন্ধ্যায় তাঁকে আটক করা হলেও আজ সোমবার দুপুরে র্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানিয়েছে গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বংশাল রোডের মকিম বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। অভিযানে অস্ত্রসহ রাশেদ আহম্মেদ রশিদ নামে সে ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক রশিদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।