বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সাড়ে ১২ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল আবার শুরু হয়েছে। প্রায় সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল ৯টায় ‘ফেরি ফরিদপুর’ ও ‘ফেরি কুমিল্লা’ শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। তবে ফেরি পুরোপুরি স্বাভাবিক হতে বেলা ১১টা থেকে ১২ বাজতে পারে বলে জানিয়েছেন, বিআইডাব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী। এর আগে তীব্র শ্রোত এবং নাব্যতা সংকটের কারণে সোমবার রাত সাড়ে ৮টায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

উত্তাল পদ্মায় প্রচণ্ড স্রোতের সাথে ফেরিগুলো টিকতে না পারায় জানমালের নিরাপত্তায় ফেরি সার্ভিস বন্ধ করা হয়। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আমিনুল ইসলাম জানান, শিমুলিয়া প্রান্তে আড়াই শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। তবে লঞ্চ এবং স্প্রিডবোট সার্ভিস সচল রয়েছে।

নাসির মোহাম্মদ চৌধুরী আরো জানান, লাশবাহী গাড়িসহ আর কিছু জরুরি যান দিয়ে দুটি ফেরি ছাড়া হয়েছে। তার মানে এখনও ফেরি সার্ভিস সচল বলা যাবে না। তবে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে পারে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com