বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

এক হাজার রানের ক্লাবে নাম লেখালেন তৌহিদ হৃদয়

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : অনুর্ধ্ব ১৯ ওয়ানডে ক্রিকেটে নবম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান পূর্ণ করলেন তৌহিদ হৃদয়। বর্তমান যুব দলের একমাত্র ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়লেন তিনি ।

২ রান দুরে থেকে ৯৯৮ রান নিয়ে আজ বুধবার কিউইদের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলতে নামে মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। মাঠে নেমে দারুণ এই মাইলফলকের সাথে ৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

এদিন অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ দুই সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান ক্যারিয়ারের ৩৬ তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করে।

এর আগে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে সেঞ্চুরি করা বাকি আট ব্যাটসম্যান হলেন-
নাজমুল শান্ত
এনামুল বিজয়
মেহেদি মিরাজ
সাইফ হাসান
মোসাদ্দেক হোসেন
মাহমুদুল লিমন
জয়রাজ শেখ
পিনাক ঘোষ

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com