বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

দিনাজপুরে দেশী অস্ত্রসহ আটক ১

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : দিনাজপুরে ১ টি দেশীয় তৈরি ওয়ান স্যুটার গানসহ এক জনকে আটক করেছে দিনাজপুর র‌্যাব-১৩। আটককৃত আসামী দিনাজপুর সদর কোতয়ালী থানার গোবিন্দপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মাজেদুর রহমান (৪৫)

র‌্যাব-১৩ জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গোবিন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ হাতেনাতে মাজেদুরকে আটক করে।

র‌্যাব আরও জানায় গ্রেফতারকৃত মাজেদুর রহমানের বিরুদ্ধে কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com